1 Answers
ব্যবহার অর্থ
ব্যবহার [ byaba-hāra ] বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু।;[সং. বি + অব + √ হৃ + অ]।;ব্যবহারজীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী।;ব্যবহারদেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)।;ব্যবহারবিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি।;ব্যবহারযোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য।;ব্যবহারশাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ।;ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)।;ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন।;ব্যবহর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক।;ব্যবহৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন।;[ব্যাবোহার্] (বিশেষ্য) আচরণ (আত্মীয়ের ন্যায় ব্যবহার)। ২ বাণিজ্য। ৩ বিষয়কর্ম। ৪ আইন (ব্যবহারজীবী)। ৫ প্রয়োগ। ৬ রীতি; প্রথা; আচার; বিধি; কর্তব্য। ৭ পোশাকের কাজে রিয়োগ (টুপি ব্যবহার)। □(বিশেষণ) মামলা-মোকদ্দমা। ব্যবহর্তা (বিশেষ্য) বিচার। □(বিশেষণ) ব্যবহারকারী। ব্যবহারদেশক (বিশেষ্য) অ্যাটর্নি সলিসিটর প্রভৃতি আইনজীবী। ব্যবহারশাস্ত্র (বিশেষ্য) ১ আইনশাস্ত্র; স্মৃতিশাস্ত্র। ২ আইনগ্রন্থ। ব্যবহারাজীব, ব্যবহারজীবী (বিশেষ্য) উকিল; মোক্তার; ব্যারিস্টার; আইনজীবী; attorney; solicitor। ব্যবহারিক, ব্যাবহারিক (বিশেষণ) ১ ব্যবহারের জন্য আবশ্যক বা দরকারি; কাজে লাগে এমন; applied। ২ আইন সংক্রান্ত; আইনবিষয়ক। ৩ আইনজ্ঞ। ৪ বিষয়কর্ম সম্পর্কিত; সাংসারিক। ৫ রীতিমাফিক; প্রথানুযায়ী। ৬ অবাস্তব হলেও ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন। ব্যবহার্য, ব্যবহর্তব্য (বিশেষণ) ১ ব্যবহার করতে হবে এমন। ২ ব্যবহারের উপযুক্ত। ব্যবহৃত (বিশেষণ) ব্যবহার করা হয়েছে এমন; আচরিত; অনুষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√হৃ+অ(ঘঞ্)};