2 Answers
হাতি, হাতী অর্থ
[হাতি] (বিশেষ্য) ১ হস্তী; গজ; করী। ২ (আলঙ্কারিক) অত্যন্ত স্থুলকায় ব্যক্তি; খুব মোটা লোক।হাতি পোষা (ক্রিয়া) (আলঙ্কারিক) অত্যন্ত ব্যয়সাধ্য কাজ করা। হাতির খোরাক (বিশেষ্য) (আলঙ্কারিক) প্রচুর ব্যয়; বিরাট খরচ। হাতির পাঁচ পা দেখা (ক্রিয়া) অতিশয় বাড়াবাড়ি করা। হাতির ভোগে/ হাতির মুখে দূর্বা ঘাস (বিশেষণ) যেখানে প্রভূত ভোজ্যের প্রয়োজন সেখানে অল্প খাদ্যের আয়োজন। হাতি শাল (বিশেষ্য) পিলখানা; হাতির আস্তাবল। হাতি-শুড় (বিশেষ্য) একপ্রকার গুল্ম যার ফুলের মঞ্জরি হাতির শুঁড়ের মতো। দুয়ারে হাতি বাঁধা থাকা (ক্রিয়া) অত্যন্ত ধনী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) হস্তিন্>};
24 views
Answered