1 Answers

সম্মোহ অর্থ

সম্মোহ [ sammōha ] বি. 1 অতিশয় মোহ; 2 বুদ্ধিলোপ, স্মৃতিভ্রংশ।;[সং. সম্ + মোহ]।;সম্মোহন বি. 1 সম্যক মুগ্ধ করা; 2 জাদুবলে বা অন্য প্রক্রিয়াবলে ইচ্ছাশক্তি লোপ করে সম্পূর্ণ পরের পরিচালনাধীন করা, mesmerism, hypnotization; 3 কন্দর্পের বাণবিশেষ।;☐ বিণ. 1 মুগ্ধ করে এমন; 2 মোহজনক; 3 বাণ দিয়ে মুগ্ধ-করা।;সম্মোহনী বিণ. (স্ত্রী.) (সম্মেহনী শক্তি)।;সম্মোহিত বিণ. সম্পূর্ণ মোহিত বা মুগ্ধ।;স্ত্রী. সম্মোহিতা।;[শম্‌মোহো] (বিশেষ্য) ১ মুগ্ধকরণ; আবিষ্টকরণ। ২ অত্যন্ত মোহ বা অজ্ঞানতা। সম্মোহন (বিশেষ্য) ১ সম্যক মুগ্ধকরণ; fascination। ২ হিন্দুশাস্ত্রে কন্দর্পের বাণবিশেষ। □ (বিশেষণ) মুগ্ধকারী; মোহজনক। সম্মোহনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মোহবন্ধ (বিশেষ্য) প্রেমের বন্ধন; মোহবন্ধন (বাণীর সম্মোহবন্ধ ছিন্ন করে অবজ্ঞার ভরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সম্মোহিত (বিশেষণ) পরিপূর্ণভাবে বিমুগ্ধ (বিদ্রোহীর এই অপূর্ব কল্পনা তাকে শুধু আকর্ষণ নয় সম্মোহিত করে বারে বারে-শেখ ফয়জুল্লাহ)। সম্মোহিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+মুহ্‌+অ(ঘঞ্‌)};

17 views