1 Answers
মস্তান, মাস্তান অর্থ
[মস্তান্, মাস্তান্] (বিশেষ্য) (বিশেষণ) ১ ঐশীপ্রেমে মত্ত; ভাবে উন্মত্ত; দেওয়ানা; বিবাগী; প্রেমপাগল (তার লেখা গজল পড়ে তামাম দেশ মস্তান হয়ে উঠল-মুফাখখারুল ইসলাম)। ২ নেশাগ্রস্তের ন্যায় হিতাহিত জ্ঞান বিবর্জিত ব্যক্তি; ছিনতাইকারী; চরিত্রহীন; ভীতিপ্রদর্শন দ্বারা উদ্দেশ্য সিদ্ধকারী; মহিলাদের উত্ত্যক্তকারী; উপদ্রবকারী; মদ্যপ; গুণ্ডা; বদমাশ। মস্তানি, মাস্তানি (বিশেষ্য) ১ মস্তানের কাজ; ডাকাতি; হত্যা; জুলুম; ছিনতাই; ধর্ষণ; নারীনির্যাতন; উৎপীড়ন দ্বারা বিরক্তি উৎপাদন বা উত্ত্যক্ত করা প্রভৃতি অসামাজিক কার্য। ২ গুণ্ডাগিরি। ৩ দাদাগিরি; অবাঞ্ছিত মাতব্বরি। {(ফারসি) মস্ত+আন};
95 views
Answered