1 Answers

সম্মুখ, সুমুখ অর্থ

[শোম্‌মুখ, শুমুখ্‌] (বিশেষ্য) ১ সমক্ষ; সমুখ; অভিমুখ (আমার সম্মুখে)। ২ সামনে অবস্থিত; অভিমুখী; সামনের (সম্মুখ মাঠ, সম্মুখ রাস্তা)। □ (বিশেষণ) ১ সদয়; দয়াবান (তারে তুমি হইয়া সম্মুখ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ সামনাসামনি; মুখোমুখি (সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু-মাইকেল মধুসূদন দত্ত)। সম্মুখবর্তী(-র্তিন্‌), সম্মুখীন (বিশেষণ) সম্মুখে উপস্থিত; সামনে বর্তমান। সম্মুখবর্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সম্মুখযুদ্ধ (বিশেষ্য) হাতাহাতি লড়াই; মুখোমুখি লড়াই। সম্মুখস্থ (বিশেষণ) সামনে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+মুখ্‌+অ(অচ্)};

13 views