1 Answers
সমীক্ষ অর্থ
[শোমক্খো] (বিশেষ্য) ১ সম্যক জ্ঞান। ২ সম্যক দৃষ্টি। ৩ অনুসন্ধান। ৪ বিবেচনা। ৫ সাংখ্যদর্শন। সমীক্ষণ (বিশেষ্য) বিশেষভাবে দর্শন; পর্যবেক্ষণ; অন্বেষণ; খোঁজ-খবর করা; আলোচনা। সমীক্ষা (বিশেষ্য) ১ জ্ঞান (এক বৎসর মনস্তত্ত্ব হাসপাতালে পর্যবেক্ষন সমীক্ষা-সৈয়দ মুজতবা আলী)। ২ অন্বেষন অনুসন্ধান। ৩ মীমাংসা-দর্শন (পূর্ব এবং উত্তর মীমাংসা)। ৪ বিবেচনা; বিচার। ৫ মীমাংসা; আপোস। ৬ সাংখ্যের বুদ্ধি আদি চতুর্বিংশতি তত্ত্ব। সমীক্ষিত (বিশেষণ) ১ সম্যক দৃষ্টি। ২ পর্যালোচনা। ৩ অন্বেষিত; পর্যবেক্ষিত। সমীক্ষ্য (বিশেষ্য) সাংখ্য-দর্শন। □ (বিশেষণ) বিচার করতে হবে এমন; বিচার্য। সমীক্ষ্যকারী(-রিন্) (বিশেষণ) পূর্বাপর পর্যালোচনা-পূর্বক কাজ করে এমন। সমীক্ষ্যকারিতা (বিশেষ্য) পরিণাম-দর্শিতা। সমীক্ষ্যাবাদী(-দিন্) (বিশেষ্য) (বিশেষণ) পূর্বাপর বিবেচনার পক্ষপাতী; যে পূর্বাপর পর্যালোচনাপূর্বক কথা বলে। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ঈক্ষ্+অ(ঘঞ্)+আ(টাপ্)};