1 Answers

হাঁড়ি, হাঁড়ী অর্থ

[হাঁড়ি] (বিশেষ্য) রন্ধন করবার পাত্রবিশেষ; ক্ষুদ্র জালার মতো পাত্র। হাঁড়িকুঁড়ি (বিশেষ্য) হাঁড়ি, কলসি প্রভৃতি। হাঁড়িঠেলা (ক্রিয়া) ক্লেশকর রান্নার কাজ করা। হাঁড়িপানা (বিশেষণ) ১ হাঁড়ির মতো বৃহৎ গোল; ব্যবহৃত হাঁড়ির ন্যায় কালো; বৃহৎ; গোল। ২ মলিন; বিষণ্ন (যেদিন সে রেগে থাকত বা মুখখানা হাঁড়িপানা করে বসে থাকত-কাজী নজরুল ইসলাম)। হাঁড়িমুখ (বিশেষ্য) (রাগে বা অভিমানে) গম্ভীর মুখ; কালো মুখ। হাঁড়ির খবর (বিশেষ্য) ভেতরের খবর। হাঁড়ির মুখের মতো সরা হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) যেমন খারাপ কন্যা তেমন খারাপ বর হওয়া। {(তৎসম বা সংস্কৃত) হণ্ডী>};

32 views