1 Answers
সন্ধ্যা, সন্ধ্যে, সন্ধে, সাঁঝ ( থ্য) অর্থ
[শোন্ধা, শোন্ধে, শোনধে, শাঁঝ্] (বিশেষ্য) ১ বেলা; সময়; ওয়াক্ত (যে হোসেনের এক সন্ধ্যা আহারের সংস্থান নাই-মীর মশাররফ হোসেন)। ২ দিন ও রাতের মিলনকাল; রাত্রির আরম্ভ; সন্ধ্যাবেলা (বাইরের দিকে তাকিয়ে দেখি যে সন্ধ্যে হয়েছে-প্রমথ চৌধুরী; এমন ভরা সাঁঝ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যুগসন্ধি; যুগের অবসান (কলির সন্ধ্যা)। ৪ জীবনের শেষ মুহূর্ত (জীবন-সন্ধ্যা)। ৫ উপাসনা। ৬ পুরা এক দিন-রাত্রি (তিন সন্ধ্যাব্যাপী শয্যায় আছি)। সন্ধ্যা-আহ্নিক, সন্ধ্যাহ্নিক (বিশেষ্য) হিন্দু ধর্মমতে সায়ংকালীন ঈশ্বর-বন্দনা; ত্রিসন্ধ্যা উপাসনা (এক বৎসর প্রিয়তম পুত্রকে সন্ধ্যা-আহ্নিক শিখাইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। সন্ধ্যা করা (ক্রিয়া) হিন্দুদের সায়ংকালীন উপাসনা করা। সন্ধ্যাতারা (বিশেষ্য) সাঁঝের বেলা সর্বাগ্রে উদিত তারা। সন্ধ্যাত্রয়, ত্রিসন্ধ্যা, তিনসন্ধ্যা (বিশেষ্য) প্রাতঃকাল, সধ্যাহ্ন এবং সায়ংকাল। সন্ধ্যাদীপ (বিশেষ্য) সাঁঝের বাতি; সেঁজুতি; সন্ধ্যাবেলায় জ্বালিত দীপ (ঘরে তার সন্ধ্যাদীপ জ্বালা হয় না)। সন্ধ্যারাগ (বিশেষ্য) সূর্য অস্তমিত হওয়ার পর রক্তিম আলোকছটা। সন্ধ্যালোক (বিশেষ্য) অস্তগামী সূর্যের শেষ ম্লান আলোকচ্ছটা; twilight (সন্ধ্যালোক তখনও সব আবছা আবছা দেখা যাচ্ছিল)। সন্ধ্যাসব (বিশেষ্য) সান্ধ্যাকলীন যে মদ পান করা হয় (চেয়ে দেখি সর্দারজীর চোখ সন্ধ্যাসব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মত লাল হয়ে উঠেছে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধৈ+অ(অঙ্)+আ(টাপ্)};