20 views

1 Answers

মদ অর্থ

মদ [ mada ] বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব।;[সং √ মদ্ + অ]।;মদকল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী (‘মদকল করী’: মধু.);☐বি. মত্তহস্তী।;মদখোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী।;মদগর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প।;মদমত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত।;স্ত্রী. মদমত্তা।;মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি।;মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ।;মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য।;মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল।;স্ত্রী. মদালসা।;মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর।;মদোত্-কট, মদোতকট, মদোৎকট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি।;☐ বিণ. গর্বান্ধ দাম্ভিক।;মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)।;[মদ্‌] (বিশেষ্য) ১ দম্ভ; গর্ব; অহঙ্কার (শক্তি-মাইকেল মধুসূদন দত্তমত্ত)। ২ প্রমত্ততা। ৩ বিহ্বল ভাব। ৪ কস্তূরী (মৃগমদ)। ৫ মদ্য; সুরা। ৬ প্রমত্তকর রস (মহুয়ার মদ)। ৭ হাতির গণ্ডদেশ থেকে ক্ষরিত স্রাব। মদকল (বিশেষণ) মত্ততার জন্য মধুর অস্ফুট শব্দ করে এমন (মদকলকরী যথা পশি নলবনে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) মত্তহস্তী। মদখোর (বিশেষণ) মদ্যপ; মদপায়ী; সুরাপায়ী; মাতাল। মদগর্ব (বিশেষ্য) মত্ততাহেতু অহঙ্কার; দাম্ভিকতা। মদমত্ত, মদোন্মত্ত (বিশেষণ) ১ সুরাপানের ফলে মাতাল। ২ অহঙ্কারে উন্মত্ত। ৩ প্রমত্ত (উড়িয়ে দেবে মদোন্মত্ত হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। মদমত্তা, মদোন্মত্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মদমত্তহস্তী (বিশেষ্য) যে হাতির গণ্ডস্থল থেকে মদস্রাব নিঃসৃত হচ্ছে। মদরত (বিশেষণ) মদমত্ত (পীর শরাবের পথ মদরত যবে আন পথে যাবে শিস্য কি-কাজী নজরুল ইসলাম)। মদশালা (বিশেষ্য) শরাবখানা (ঐ হাফিজের মতো আমাদেরও পথ প্রেম-শিরাজীরই মদশালা-কাজী নজরুল ইসলাম)। মদাত্যয় (বিশেষ্য) মদ্যপান জাত ব্যাধি। মদান্ধ (বিশেষণ) অহঙ্কারে অন্ধ। মদালস (বিশেষণ) মদ্যপানের ফলে বিহ্বল; আবেশে বিবশ (ঝেড়ে মুছে ফেলে সে মন থেকে এ মদালস-আবু জাফর শামসুদ্দীন)। মদালসা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মদ্‌+অ(অপ্‌)};

20 views