13 views

1 Answers

হত অর্থ

[হতো] (বিশেষণ) ১ নিহত; মৃত; বধপ্রাপ্ত। ২ বিনষ্ট; নষ্ট; ধ্বংস; নাশপ্রাপ্ত (হতগৌরব)। ৩ ব্যাহত; বাধাপ্রাপ্ত (হতোদম)। ৪ লুপ্ত (হতবুদ্ধি)। ৫ মন্দ; খারাপ; অশুভ (হতভাগ্য)। হতচেতন, হতজ্ঞান (বিশেষণ) ১ অচেতন; অজ্ঞান; সংজ্ঞাহীন। ২ মূর্চিত। হতচ্ছাড়া (বিশেষণ) লক্ষ্মীছাড়া; দুর্ভাগা; হতভাগ্য; দুর্দশাগ্রস্ত। হতচ্ছাড়ি (বিশেষণ) দুর্দশাগ্রস্ত; হতভাগিনী (এই হতচ্ছাড়ী শয়তান মেয়ে গেলি কোথায়-জোবেদা)। হতজীব (বিশেষণ) প্রাণশূন্য; মৃত (হতজীব লক্ষ্মণ সুমতি-মাইকেল মধুসূদন দত্ত)। হতত্রপ (বিশেষণ) নির্লজ্জ; বেহায়া। হতপ্রায় (বিশেষণ) প্রায় মৃত; মুমূর্ষু; প্রায় বিনষ্ট। হতবল (বিশেষণ) কিংকর্তব্যমিমূঢ়। হতবুদ্ধিকর (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ় (একটা হতবুদ্ধিকর ঘটনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। হতভম্ব, হতবুদ্ধি (বিশেষণ) স্তম্ভিত; ভ্যাবাচ্যাকা; কিংকর্তব্যবিমূঢ়। হতভাগ্য, হতভাগা (বিশেষণ) ভাগ্য খারাপ হয়েছে এমন; দুর্ভাগ্য; পোড়াকপালে; বদনসিব; অভাগা; দুর্ভাগা। হতভাগ্যা, হতভাগিনী, হতভাগী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হতমান (বিশেষণ) অবমানিত; সম্মানহারা; অপদস্থ। হতমূর্খ (বিশেষণ) মহামূর্খ। হতশ্রদ্ধ (বিশেষণ) শ্রদ্ধাহীন; বীতশ্রদ্ধ; শ্রদ্ধা নষ্ট হয়েছে বা ক্ষুণ্ন হয়েছে এমন। হতশ্রদ্ধা (বিশেষ্য) অবজ্ঞা; অশ্রদ্ধা; অনাদার (পরের মেয়েকে ঘরে আনিয়া এমন হতশ্রদ্ধা করিতে নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। হতশ্রী (বিশেষণ) ১ হতভাগ্য; লক্ষ্মীছাড়া। ২ সম্পদহীন। ৩ নষ্ট ঐশ্বর্য। ৪ সৌন্দর্যহীন। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+ত(ক্ত)};

13 views