1 Answers

সংঘটন অর্থ

সংঘটন [ saṅghaṭana ] বি. ১. যোজন, মেলন, একত্রীকরণ (বিভিন্ন উপাদানের সংঘটন); ২. ঘটানোর কাজ (মিলন সংঘটন); ৩. ঘটনা।;[সং. সম্ + ঘটন]।;সংঘটিত বিণ. ১. ঘটেছে বা ঘটানো হয়েছে এমন; ২. যোজিত।;[শঙ্‌ঘটোন্‌] (বিশেষ্য) ১ মিলন; যোজন; একত্রকরণ (যে রূপে পার ঐ হৃদয়চোর ব্যক্তির সহিত আমার সংঘটন করিয়া দেও-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ঘটনা। ৩ গঠন। ৪ সংঘর্ষ। সংঘটিত (বিশেষণ) ১ সম্যক ঘটিত; অনুষ্ঠিত (বারিসংঘটিত ঘটে সু-সিন্দুর আঁকি ও সুন্দর পদযুগ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সাধিত (চক্রান্তকারিগণ কর্তৃক এই ঘটনা সংঘটিত হইয়াছে-রহিম)। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√ঘট্‌+অন(ল্যুট্‌)};

4 views