1 Answers

হংস অর্থ

[হঙ্‌শো] (বিশেষ্য) ১ হাঁস; জলচর লিপ্ত পাখি। ২ অহম (সংস্কৃতে) তথা অদ্বৈতব্রহ্মবাদী সন্ন্যাসী; নির্লোভ বা সম্পূর্ণ সংসারত্যাগী; যোগী অর্থেও ব্যবহৃত (যথা পরমহংসদেব)। ৩ সূর্য। ৪ শিব। ৫ পরমাত্মা। ৬ বিষ্ণু। ৭ ব্রহ্মা। ৮ মহিষ। ৯ অশ্ব। ১০ মাৎসর্য। ১১ মেরুর উত্তরস্থ পর্বতবিশেষ। ১২ গুরু। ১৩ নরপতি। ১৪ সিত বর্ণ। ১৫ পিঙ্গল চক্ষু। ১৬ তাম্র বর্ণ শৃঙ্গ এবং বৃহৎ-মুখ গাভী। ১৭ প্রাণবায়ু; শরীরস্থ বায়ুবিশেষ। ১৮ উৎকৃষ্ট; শ্রেষ্ঠ; প্রধান। হংসী (স্ত্রীলিঙ্গ)। হংসগমন (বিশেষ্য) হংসের মতো লীলায়িত ভঙ্গিতে গমন। □ (বিশেষণ) হংসের মতো মাথা নত করে ও নিতম্ব দুলিয়ে গমণশীল। হংসগমনা, হংসহামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হংসদেব (বিশেষ্য) ‘মৃগপক্ষীশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা। ত্রয়োদশ শতকের জৈন পণ্ডিত। হংসনাদিনী (বিশেষ্য) (বিশেষণ) হংসের ন্যায় মধুর কন্ঠ; তন্বী। হংসনাদ (বিশেষ্য) হাঁসের রব। হংসপাঁতি (বিশেষ্য) হংসশ্রেণি। হংসবাহন, হংসরথ, হংসারূঢ়া (বিশেষ্য) হিন্দু পুরোণোক্ত ব্রহ্মা। হংসবাহনা, হংসবাহিনী, হংসারূঢ়া (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)হিন্দু পুরাণের সরস্বতী। হংস মধ্যে বকো যথা-হাঁসের মধ্যে বক যেমন বিসদৃশ ও বেখাপ্পা তেমনি পণ্ডিতদের দলে মূর্খ। হংসমালা (বিশেষ্য) হংসশ্রেণি; হাঁসের দল। হংসমিথুন (বিশেষ্য) হাঁসের জোড়; হংস ও হংসী (আঁচলখানির প্রান্তটিতে হংসমিথুন আঁকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √হন্‌+অ(অচ্‌)};

6 views