1 Answers
লৌকিক অর্থ
লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)।;[সং. লোক + ইক। ];লৌকিকতা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান।;[লোউকিক্] (বিশেষণ) ১ লোকসম্বন্ধীয়; সাংসারিক; পার্থিব (ইথে কিবা উপহাস, লৌকিক সঁপিনু তব পায়-ঘনরাম চক্রবর্তী)। ২ জনসাধারণ বা পৃথিবী সম্বন্ধীয়। ৩ মানসিক। ৪ সাধারণ। ৫ সামাজিক। লৌকিকতা, লৌকতা (বিশেষ্য) ১ সামাজিকতা। ২ আপ্যায়ন; অভ্যর্থনা। ৩ বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানে উপহার প্রদান; ব্যাভার। {(তৎসম বা সংস্কৃত) লোক+ইক(ঠঞ্)};
11 views
Answered