56 views

1 Answers

লোক অর্থ

লোক [ lōka ] বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, ‘অলোকলোকে জন্ম নেব’: রবীন্দ্র)।;[সং. √ লোক্ + অ]।;লোকক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি।;লোকগাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত।;লোকগীতি বি. পল্লি সংগীত।;লোকচক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি।;লোকচরিত্র বি. মানবপ্রকৃতি।;লোকজন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল।;লোকধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ।;লোকনাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা।;লোকনিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা।;লোকনিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া।;লোকপরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম।;লোকপাল — রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল।;লোকপিতামহ বি. ব্রহ্মা।;লোকপ্রবাদ বি. জনশ্রুতি।;লোকপ্রসিদ্ধ বিণ. বিখ্যাত।;লোকবল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ।;লোকবহির্ভূত, লোকবাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন।;লোকব্যবহার বি. সামাজিক রীতিনীতি।;লোকমান্য বিণ. সকলের কাছে সম্মানিত।;লোকযাত্রা বি. সংসারযাত্রা।;লোকলজ্জা, (প্রধানত কাব্যে) লোকলাজ বি. জনসাধারণের কাছে লজ্জা।;লোকলশকর, লোকলস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ।;লোকলীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা।;লোকলৌকতা বি. সামাজিকতা।;লোকশিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা।;লোকসংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong.;লোকসংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি।;লোকসভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা।;লোকসমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি।;লোকসাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য।;লোকস্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন।;লোকহাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস।;লোকহিত বি. মনুষ্যজাতির কল্যাণ।;লোকহিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী।;[লোক্‌] (বিশেষ্য) ১ মনুষ্য; জন; ব্যক্তি (ভালো লোক, দুষ্ট লোক)। ২ জনসাধারণ (লোকনিন্দা; লোকসমাজ)। ৩ একই ঐতিহ্যের ধারক ক্ষুদ্র গোষ্ঠী বা সম্প্রদায়; folk। ৪ হিন্দু শাস্ত্রমতে ত্রিলোক; স্বর্গ-মর্ত্য-পাতাল এই তিন লোক (যত লোকে আমি তোমারি বিরহে ফেলিয়াছি অশ্রুজল-কাজী নজরুল ইসলাম; স্বর্গলোক, মর্ত্য লোক)। ৫ হিন্দু শাস্ত্রোক্ত ভূঃ, ভুবঃ, স্বঃ, মহঃ, জন, তপঃ, ও সত্য-এই সপ্তলোক। ৬ ভুবন; জগৎ; বিশ্ব (তার নিমন্ত্রণ লোকে লোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৭ ভৃত্য; মজুর (লোক খাটানো)। লোককথা, লোক-কাহিনী (বিশেষ্য) লোকগল্প; folktale; উপকথা। লোকগণনা (বিশেষ্য) সরকারিভাবে জনসংখ্যা গণনা; আদমশুমারি; জনগণনা, census। লোকগল্প (বিশেষ্য) লোক-কাহিনী। লোকগাথা (বিশেষ্য) বহুকালাগত গ্রামীণ জনগণের মধ্যে মুখে মুখে প্রচারিত পালাগান। লোকচক্ষু (বিশেষ্য) ১ জনসাধারণের বা সর্বসাধারণের নজর বা দৃষ্টি। ২ অনুচরবর্গ; ভৃত্যগণ; দলবল; সহচরগণ। লোকচরিত্র (বিশেষ্য) মানব প্রকৃতি; মনুষ্য স্বভাব। লোকজন (বিশেষ্য) ১ একাধিক লোক; লোকবল। ২ অনুচরবর্গ; ভৃত্যগণ; দলবল; সহচরগণ। লোকত (অব্যয়) লোকের দৃষ্টিতে; সমাজের চক্ষুতে বা বিচারে। লোক দেখানো (বিশেষণ) ১ বাহ্যিক। ২ আন্তরিকতা বর্জিত (লোক দেখানো ভদ্রতা)। লোকনাথ (বিশেষ্য) ১ (হিন্দুমতে) জগদীশ্বর। ২ ব্রহ্মা। ৩ বিষ্ণু। ৪ শিব। ৫ নৃপতি; রাজা। লোকনিন্দা (বিশেষ্য) ১ জনসাধারণ বা জনগণ কর্তৃক নিন্দা। ২ লোকসমাজ প্রচারিত কারো কুৎসা। লোক পরম্পরা (বিশেষ্য) একের পর অন্য লোক; পর্যায়ক্রমে; এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে; পুরুষানুক্রমে। লোকপাল (বিশেষ্য) ১ রাজা। ২ হিন্দু পুরাণোক্ত ইন্দ্রাদি অষ্ট দিকপাল। লোকপিতামহ (বিশেষ্য) হিন্দুমতে ব্রহ্মা। লোকপ্রবাদ (বিশেষ্য) লোকসমাজে যা প্রচলিত; জনশ্রুতি। লোক প্রশাসন (বিশেষ্য) প্রজাতন্ত্রের শাসন-ব্যবস্থা; public administration। লোকপ্রসিদ্ধ (বিশেষ্য), (বিশেষণ) ১ বিখ্যাত; জনগণের মধ্যে খ্যাত। ২ জগদ্বিখ্যাত। লোকপ্রসিদ্ধি (বিশেষ্য)। লোকবল (বিশেষ্য) ১ জনবল; জনশক্তি। ২ সাহায্যকারী ব্যক্তিবর্গ। লোকবহির্ভূত, লোকবাহ্য (বিশেষণ) ১ মানব সমাজের বহির্ভূত; সাধারণের দৃষ্টি হয় না এমন। ২ সৃষ্টিছাড়া। লোক-ব্যবহার (বিশেষ্য) লোকচার; জনসমাজে প্রচলিত সংস্কার। লোকযাত্রা (বিশেষ্য) সংসার-যাত্রা। লোকরঞ্জন (বিশেষ্য) লোকের প্রীতিসম্পাদন; জনসাধারণের সন্তোষ সাধন। লোকলজ্জা (বিশেষ্য) লোক-নিন্দার জন্য লজ্জা; জনসাধারণের কাছে লজ্জা। লোকলশকর, লোকলস্কর (বিশেষ্য) লোকজন; সৈন্যসামন্ত (অনেকে কিছু লোকলস্কর লইয়া আসিয়াছিলেন-মোহাম্মদ ওয়াজেদ আলী)। লোকলীলা (বিশেষ্য) ১ ভবলীলা; মানবলীলা; জীবনাকল। ২ নর-নারীর কার্যকলাপ। লোকশিক্ষা (বিশেষ্য) জনসাধারণের শিক্ষা। লোক-সংস্কৃতি (বিশেষ্য) ফোকলোর; লোক-সাহিত্য; লোকশিল্প; লোক-বিশ্বাস-সংস্কার; লোকচার; ঐতিহ্যবাহী সমাজের সংস্কৃতি। লোকসঙ্গীত (বিশেষ্য) ঐতিহ্যগত সমাজের (traditional society) বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর গান যেমন বাউল গান; folksong; গ্রামীণ অনক্ষর সর্বসাধারণের মধ্যে প্রচলিত আঞ্চলিক গান। লোকসভা (বিশেষ্য) কোনো দেশের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিমণ্ডলী যে সভায় আইন প্রণয়ন করেন; দেশের সর্বোচ্চ আইনসভা; ব্যবস্থাপরিষদ; parliament। লোকসমাজ (বিশেষ্য) মানবসমাজ; মনুষ্য জাতি। লোক-হাসানো (ক্রিয়া) জনসাধারণের নিকট বিদ্রুপের পাত্র হওয়া। লোকহিত (বিশেষ্য) জনগণের কল্যাণ; জগতের মঙ্গল। লোকহিতৈষী (বিশেষণ) জনগণের কল্যাণকামী; জগতের মঙ্গলকারী। {(তৎসম বা সংস্কৃত) √লোক্‌+অ(ঘঞ্‌)};

56 views