1 Answers
প্রথা অর্থ
প্রথা [ prathā ] বি. 1 রীতি (প্রথাগত সৌজন্য); 2 প্রচলিত আচার, দেশাচার (সামাজিক প্রথা); 3 নিয়ম, পদ্ধতি (শিক্ষাদানের প্রথা)।;[সং. √ প্রথ্ + অ + আ]।;প্রথাগত বিণ. 1 আইনাগনুগ, নিয়মনির্দিষ্ট; 2 অনেকদিন ধরে চলে আসছে এমন, প্রচলিত (প্রথাগত শিক্ষা)।;প্রথানুগ বিণ. প্রথা অনুযায়ী।;প্রথাবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে মেলে না এমন, প্রথার সঙ্গে সংগতিহীন।;প্রথামতো ক্রি-বিণ. প্রথা বা নিয়ম অনুযায়ী (সাঁওতালদের প্রথামতো বিয়ে হল)।;[প্রোথা] (বিশেষ্য) রীতি; ব্যবহার; চালু আচার-আচরণ (পাপ প্রথা করিয়া বর্জন-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) নিয়ম; প্রণালি; পদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) □ প্রথ্+অ(অঙ্)+আ(টাপ্)};
15 views
Answered