1 Answers

প্রথম অর্থ

প্রথম [ prathama ] বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্হা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)।;[সং. √ প্রথ্ + অম]।;স্ত্রী. প্রথমা।;প্রথমত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত।;প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে।;প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)।;[প্রোথম্‌] (বিশেষণ) ১ আদিম; আদি (প্রথম যুগ)। ২ শুরু; আরম্ভকাল (প্রথম দশা)। ৩ পরম; প্রধান (প্রথম কথা)। ৪ জ্যেষ্ঠ; বড় (প্রথম কন্যা)। ৫ সবার আগে আছে যা (প্রথম রাশি, প্রথম সারি)। ৬ সর্বাপেক্ষা উত্তম; সর্বোচ্চ (দৌড়ে প্রথম হওয়া)। প্রথমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রথমত/তঃ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ প্রথমে; আগে; অগ্রে। ২ প্রধানত। {(তৎসম বা সংস্কৃত) □ প্রথ্‌+অম(অমচ্‌)};

8 views