1 Answers

লেখা ২, লিখা অর্থ

[ল্যাখা, লিখা] (ক্রিয়া) ১ বর্ণ সাজানো বা বিন্যাস করা; লিপিবদ্ধ করা। ২ পুস্তকাদি রচনা করা। ৩ পত্রাদি রচনাপূর্বক প্রেরণ করা (আমি তাকে লিখব)। ৪ আঁকা (ভাষা ও পুথির অক্ষর সৃষ্টি হবার পূর্বে গুহাবাসী মানুষ যে সব ছবি লিখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ উক্ত সকল অর্থে। লিখিত বিণ। লেখাজোখা (বিশেষ্য) ১ হিসাব; গণনা (রুই-কাতলা কত যে তার লেখা-জোখা নাই-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ সংখ্যা ও পরিমাণ। লেখানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা লেখার কাজে সম্পাদনা করা। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। লেখপড়া (বিশেষ্য) ১ বিদ্যাশিক্ষা; বিদ্যাচর্চা; বিদ্যানুশীলন। ২ লিখনের ও পঠনের কাজ; লিখন ও পঠন (লেখাপড়া জানা)। ৩ বিদ্যা। ৪ আইনানুসারে লিখে সম্পাদন (আমাকে যা যা দিবেন তা কালকেই লেখাপড়া করে দিন-মীর মশাররফ হোসেন)। লেখালেখি (বিশেষ্য) ১ ক্রমাগত প্রার্থনা বা চিঠিপত্র পাঠানো। ২ কাগজ-কলমে বাদপ্রতিবাদ। ৩ রচনাদির কাজ (তিনি লেখালেখি নিয়েই আছেন)। {(তৎসম বা সংস্কৃত) লিখ+অ(অঙ্‌)+আ};

7 views