1 Answers
লিখন, লেখন অর্থ
[লিখন্, লেখন] (বিশেষ্য) ১ লেখা; অক্ষর বিন্যাস বা সাজানো (মুছিয়া ফেলিতে তার সোনার লিখন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লিপিবদ্ধকরণ; লিপিকরণ। ৩ চিত্রণ। ৪ অঙ্কন। ৫ যা লেখা হয়েছে; লিখিত বিষয় (কপালের লিখন)। ৬ পত্র; চিঠি; লিপি (তাড়াতাড়ি লিখনটি লুকাইবার চেষ্টা করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। লিখন-পঠন (বিশেষ্য) লেখা ও পড়া। লিখন পদ্ধতি (বিশেষ্য) লেখার ধারা; রচনার প্রণালি। লিখনি, লেখনী (বিশেষ্য) কলম (লিখনিতে লেখা রানী যত সমাচার-ময়মনসিংহ গীতিকা)। লিখে দেওয়া (ক্রিয়া) লেখায় প্রকাশ করা। □ (বিশেষ্য) আইনসিদ্ধভাবে দলিল মারফত দান করা (সম্পত্তি লিখে দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √লিখ্+অন(ল্যুট্)};
34 views
Answered