1 Answers
লাইন অর্থ
লাইন [ lāina ] বি. ১. রেখা (লাইন টানা); ২. নিজ নিজ পালা বা ক্রমের জন্য অপেক্ষামাণ মানুষের সারি (টিকিটের লাইন, রেশনের লাইন); ৩. শ্রেণি (ফুলগাছের লাইন); ৪. লৌহপথ (রেলের লাইন, ট্রামের লাইন); ৫. পথ, ধারা (ঠিক লাইন ধরে এগোনো); ৬. (কৌতু. বা আল.) কৌশলপূর্ণ উপায় (লাইন জানা থাকলে কাজটা উদ্ধার হতে পারে)।;[ইং. line]।;[লাইন্] (বিশেষ্য) ১ রেখা (লাইন টানো)। ২ সারি; শ্রেণি (ছাত্রদের লাইন করে দাঁড় করানো হলো)। ৩ লৌহপথ (রেল-লাইন)। ৪ পঙ্ক্তি; ছত্র (এক লাইনে লেখা)। ৫ পথ; প্রণালি; ধারা (চলার বা কাজের লাইন)। লাইনি (বিশেষণ) ছত্রবিশিষ্ট; পঙ্ক্তিওয়ালা (জাহাজের টাইপ করা একশ লাইনি দৈনিক কাগজ-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) line};
11 views
Answered