1 Answers

রৌদ্র অর্থ

রৌদ্র [ raudra ] বি. ১. রোদ, সূর্যের কিরণ বা আলো বা তাপ; ২. (অল.) কাব্যের রসবিশেষ।;☐ বিণ. ১. রুদ্রসম্বন্ধীয়; ২. প্রচণ্ড, ভয়ানক (রৌদ্রতেজ)।;[সং. রুদ্র + অ]।;রৌদ্রদগ্ধ বিণ. সূর্যতাপে ঝলসিত।;রৌদ্রপক্ক বিণ. সূর্যতাপে সিদ্ধ।;রৌদ্ধ সেবন করা ক্রি. বি. দেহে সূর্যালোক লাগানো।;রৌদ্রস্নাত বিণ. দেহে বা সর্বাঙ্গে রোদ লাগানো হয়েছে এমন।;রৌদ্রস্নান বি. সর্বাঙ্গে রোদ লাগানোর চিকিত্সাবিশেষ, sun-bath.;রৌদ্রোজ্জ্বল বিণ. সূর্যকিরণে উদ্ভাসিত বা ঝলমলে (রৌদ্রোজ্জ্বল দিন)।;[রোউদ্‌দ্রো] (বিশেষ্য) ১ রোদ; সূর্যকিরণ; সূর্যাতাপ। ২ (আলঙ্কারিক) কাব্যের রসবিশেষ। ৩ হেমন্ত ঋতু। ৪ প্রচণ্ড; ভয়াবহ। রৌদ্রদগ্ধ (বিশেষণ) সূর্যতাপে দগ্ধ বা ঝলসিত। রৌদ্রপক্ব (বিশেষণ) সূর্যতাপে সিদ্ধ। রৌদ্র সেবন করা (ক্রিয়া) রোদ পোহানো; শরীরে রোদ লাগানো। রৌদ্রস্নান (বিশেষ্য) দেহ নগ্ন করে রোদ লাগানো। রৌদ্রাজ্জ্বেল (বিশেষণ) সূর্যকিরণে দীপ্তিমান; সূর্যের আলোকে সমুজ্জ্বল (রৌদ্রাজ্জ্বল দিবসে তোমার আসিনি সজল মেঘের ছায়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) রুদ্র+অ(অণ্‌)};

31 views