1 Answers
বৃত্তি অর্থ
বৃত্তি [ bṛtti ] বি. 1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি); 2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি); 3 আচরণ (বকবৃত্তি); 4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা); 5 পেশা (বৃত্তিভেদ); 6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি); 7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি); 8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ; 9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)।;[সং. বৃত্ + তি]।;বৃত্তিজীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী।;বৃত্তিভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী।;বৃত্তিমূলক বিণ. চাকুরিসংক্রান্ত।;বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা।;বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত।;[বৃত্তি] (বিশেষ্য) ১ ধর্ম; প্রকৃতি (মনোবৃত্তি)। ২ প্রবৃত্তি;স্বভাব (মানুষের যাযাবর বৃত্তি আমাদের কৌতূহল জাগায়-আহমদ শরীফ)। ৩ উপজীবিকা; ব্যবসায় (চৌর্যবৃত্তি)। ৪ আচরণ; ব্যবহার। ৫ যে ছন্দ অক্ষর সংখ্যা দ্বারা স্থির হয়। ৬ নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট সময় অন্তর অর্থ সাহায্য; scholarship; stipend (বৃত্তি পরীক্ষা, ছাত্রবৃত্তি)। ৭ টীকা-টিপ্পনি; ব্যাখ্যান। বৃত্তিকার (বিশেষ্য) ব্যাখ্যাত। বৃত্তিচ্ছেদ (বিশেষ্য) উপজীবিকা হরণ বা তার লোপ। বৃত্তিগবেষক (বিশেষ্য) বৃত্তি বা সরকারি অনুদান নিয়ে গবেষণা করেন যিনি। বৃত্তিদান বা জীবিকা-নির্বাহের জন্য ভূমি বা অর্থ সাহায্য দান (এই সমস্ত সংগ্রহ ও তরজমার কাজে মাসিক মোটা বৃত্তি দিয়ে নিয়োগ করেছিলেন-আবদুল মওদুদ)। বৃত্তিভোগী (বিশেষ্য) যে নিয়মিত অর্থসাহায্য পায়। {(তৎসম বা সংস্কৃত) √বৃত্+তি(ক্তি)};