1 Answers
বুদ্ধি অর্থ
বুদ্ধি [ buddhi ] বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)।;[সং. √ বুধ্ + তি]।;বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা।;বুদ্ধিগম্য, বুদ্ধিগ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন।;বুদ্ধিচাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল।;বুদ্ধিজীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি।;বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান।;বুদ্ধিনাশ, বুদ্ধিভ্রংশ, বুদ্ধিভ্রম, বুদ্ধিলোপ বি. বুদ্ধির লোপ।;বুদ্ধিবৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি।;বুদ্ধিভ্রংশ বি. বুদ্ধিনাশ।;বুদ্ধিভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন।;বুদ্ধিমত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি।;বুদ্ধিমান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক।;স্ত্রী. বুদ্ধিমতী।;বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক।;বুদ্ধিশুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি।;বুদ্ধিশূন্য, বুদ্ধিহীন বিণ. নির্বোধ, বোকা।;[বুদ্ধি] (বিশেষ্য) ১ ধী; বোধ; বিচারশক্তি; মনীষা। ২ পরামর্শ; মন্ত্রণা; যুক্তি (বুদ্ধি দেওয়া)। ৩ মতলব; ফন্দি; কৌশল (বুদ্ধি বের করতে হবে)। ৪ মনোবৃত্তি (পাপবুদ্ধি)। ৫ জ্ঞান। বুদ্ধি-কৌশল (বিশেষ্য) বুদ্ধির দ্বারা উদ্ভাবিত উপায় বা ফন্দি; চতুরতা। বুদ্ধিগম্য (বিশেষণ) জ্ঞানগোচর; বুদ্ধির সাহায্যে জানা যায় এমন। বুদ্ধিচাতুর্য (বিশেষ্য) বুদ্ধিকৌশল; বুদ্ধির নৈপুণ্য; বুদ্ধির প্রাখর্য; চতুরতা। বুদ্ধিজীবী(-বিন্) (বিশেষণ) ১ সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানে দক্ষ সুশিক্ষিত মানুষ, যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে। ২ জ্ঞান বা বুদ্ধিকৌশলে কাজ সম্পাদন করে এমন। বুদ্ধিতে বৃহস্পতি (বিশেষণ) হিন্দু পুরাণোক্ত দেবগুরু বৃহস্পতির মতো অত্যন্ত বুদ্ধিমান; মহাপণ্ডিত। বুদ্ধিনাশ, বুদ্ধিভ্রংশ, বুদ্ধিলোপ, বুদ্ধিহানি (বিশেষ্য) বুদ্ধির লোপ; বুদ্ধিশূন্যতা। বুদ্ধিবৃত্তি (বিশেষ্য) বুদ্ধিশক্তি; মানসিক শক্তি। বুদ্ধিভ্রম (বিশেষ্য) মতিভ্রান্তি; বুঝবার ভুল। বুদ্ধিভ্রষ্ট (বিশেষণ) বুদ্ধি ভ্রংশ হয়েছে এমন। বুদ্ধিমত্তা (বিশেষ্য) বিজ্ঞতা; ধী-শক্তি; বুদ্ধিশালিতা; মনীষা। বুদ্ধিমান (বিশেষণ) ১ জ্ঞানবিশিষ্ট; বুদ্ধিসম্পন্ন; বুদ্ধিযুক্ত; জ্ঞানী। ২ চালাক; চতুর। বুদ্ধিমতী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া (ক্রিয়া) বিবেচনা বা চিন্তা করতে বসা। বুদ্ধির ঢেঁকি (বিশেষণ) নির্বোধ; নিতান্ত স্থুলবুদ্ধি। বুদ্ধিশুদ্ধি (বিশেষ্য) বিচার-বিবেচনা। বুদ্ধিহত (বিশেষণ) হতবুদ্ধি; লুপ্তবুদ্ধি (রিক্তহস্ত গৃহস্থ দাঁড়ায়ে বুদ্ধিহত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্+তি(ক্তি)};