1 Answers

বুড়া ২, বুড়ো, বুড় অর্থ

[বুড়া, বুড়ো, বুড়] (বিশেষ্য) বৃদ্ধ ব্যক্তি। □ (বিশেষণ) ১ প্রবীণ। ২ অতি পুরনো; প্রাচীন (বুড়া বট গাছ)। ৩ অতিশয় বয়স্ক (বুড়া গরু)। ৪ পরিপক্ব; জেঠা; ফাজিল; অকালপক্ব (বুড়ো মেয়ে)। বুড়া আঙ্গুল (বিশেষ্য) অঙ্গুষ্ঠ; বৃদ্ধাঙ্গুলি। বুড়া আঙুল দেখানো (ক্রিয়া) ফাঁকি দেওয়া। বুড়ি১, বুড়ী (বিশেষণ), (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বুড়াটে, বুড়ুটে, বুড়োটে (বিশেষণ) ১ বৃদ্ধ সদৃশ; বুড়ার মতো। ২ প্রায় বুড়ো। বুড়াপনা, বুড়োপনা, বুড়ামি, বুড়োমি, বুড়োমো (বিশেষ্য) পাকামি; জেঠামি; বৃদ্ধ না হয়েও তদ্রূপ আচরণ বা ব্যবহার। বুড়ি ছুঁয়ে থাকা (ক্রিয়া) নামমাত্র নিয়ম পালন করা। বুড়ো মেরে খুনের দায় (আলঙ্কারিক) সামান্য অপরাধে গুরুতর ফল ভোগ করা। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ-বৃদ্ধ বয়সে শিশু বা যুবকের মতো আচরণ। বুড়োহাড় (বিশেষ্য) অভিজ্ঞ লোক। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ> (প্রাকৃত) বুড্ড>};

24 views