1 Answers
প্রজ্ঞা অর্থ
প্রজ্ঞা [ prajñā ] বি. 1 উত্কৃষ্ট বোধশক্তি বা বুদ্ধি; 2 গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞান (প্রজ্ঞাবান)।;[সং. প্র + √ জ্ঞা + অ + আ]।;প্রজ্ঞাচক্ষু বি. জ্ঞানচক্ষু; তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শক্তি।;প্রজ্ঞাত বিণ. বিশেষভাবে বিদিত বা অবগত; অতি প্রসিদ্ধ।;প্রজ্ঞান বি. 1 বিশেষ জ্ঞান; 2 তত্ত্বজ্ঞান; 3 চিহ্ন, সংকেত।;প্রজ্ঞাক বিণ. বিশেষভাবে প্রচারকারী।;প্রজ্ঞাপন বি. বিশেষভাবে প্রচার।;প্রজ্ঞাপারমিতা বি. 1 জ্ঞানের পরাকাষ্ঠা; 2 (বৌদ্ধমতে) জ্ঞানের দেবী; 3 জ্ঞানের পরিপূর্ণতা।;প্রজ্ঞাবান (-বত্) বিণ. তত্ত্বজ্ঞানী; জ্ঞানী।;[প্রোগ্গাঁ] (বিশেষ্য) ১ উৎকৃষ্ট বৃদ্ধি। ২ প্রগাঢ় জ্ঞান; তত্ত্বজ্ঞান। প্রজ্ঞাচক্ষু (বিশেষ্য) ১ জ্ঞানচক্ষু। ২ প্রগাঢ় তত্ত্বজ্ঞান অর্জনের ক্ষমতা। প্রজ্ঞত (বিশেষণ) ১ বিশেষভাবে অবগত। ২ অত্যন্ত বিখ্যাত। প্রজ্ঞান (বিশেষ্য) ১ বিশেষ জ্ঞান; বুদ্ধি। ২ সম্যক জ্ঞান। ৩ চিহ্ন। প্রজ্ঞাপক (বিশেষ্য), (বিশেষণ) বিশেষভাবে প্রচারকারী বা ঘোষণাকারী বা জ্ঞাপনকারী। প্রজ্ঞাপন (বিশেষ্য) notification-এর পরিভাষা। প্রজ্ঞাপারমিত (বিশেষণ) পরমজ্ঞানসমৃদ্ধ (প্রজ্ঞা-পারমিত রূপ মণিকার অনুপম ঐশ্বর্য-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রজ্ঞাপারমিতা (বিশেষণ) ১ জ্ঞানের পরাকাষ্ঠা। ২ দেবীরূপে কল্পিতা (তুমি শিল্পী, হেরিয়াছ নারীমুখে প্রজ্ঞাপারমিতা-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষ্য) জ্ঞানের পরিপূর্ণতা। প্রজ্ঞাবান (বিশেষণ) তত্ত্বজ্ঞানী; পণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জ্ঞা+অ(ক)};