1 Answers
রুদ্ধ অর্থ
রুদ্ধ [ ruddha ] বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)।;[সং. √ রুধ্ + ত]।;রুদ্ধকক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ।;☐ বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)।;রুদ্ধগতি বিণ. গতি বাধা পেয়েছে এমন।;রুদ্ধদ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)।;রুদ্ধশ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম।;রুদ্ধশ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)।;তু. ঊর্ধ্বশ্বাসে।;[রুদ্ধো] (বিশেষণ) ১ প্রতিহত; বাধাপ্রাপ্ত; নিবারিত (রুদ্ধ স্রোত)। ২ বন্ধ (রুদ্ধদ্বার; শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যু)। ৩ আটক; বেষ্টিত (কারারুদ্ধ)। ৪ চাপা; গতিহীন (রুদ্ধ ক্রন্দন; রুদ্ধ বাতাস)। রুদ্ধকক্ষ (বিশেষ্য) যে ঘরের দরজা-জানালা বন্ধ। রুদ্ধশ্বাস (বিশেষণ) ১ শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন; প্রাণবায়ুর চলাচল বন্ধ এমন। ২ শ্বাসগ্রহণ বা ত্যাগ না করার অবস্থায় উপনীত; বিস্ময়াদির আতিশয্যের ফলে শ্বাস বন্ধ অবস্থা। রুদ্ধশ্বাসে (ক্রিয়াবিশেষণ) শ্বাস রুদ্ধকর বেগে (রুদ্ধশ্বাসে ধাবিত হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্+ত(ক্ত)};