1 Answers

রাহাজান, রাহযন অর্থ

[রাহাজান্‌, রাহাজন্‌] (বিশেষ্য) প্রকাশ্য রাজপথে ছিনতাই বা ডাকাতি করে যে। রাহাজানি (বিশেষ্য) ১ ডাকাতের বৃত্তি; ডাকাতি; প্রকাশ্য রাস্তায় ছিনতাই (রাহাজানি করে সরাবের তরে-সত্যেন্দ্রনাথ দত্ত; প্রথম বয়সে খোরাসানের সড়কে রাহাজানি করতেন-আবদুল মওদুদ)। ২ অন্যায়; অত্যাচার; অবিচার (রাহাজানি করলে ভক্তি বিশ্বমানব হিসাবে নেবে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) রাহজান};

4 views