1 Answers
রাস্তা অর্থ
রাস্তা [ rāstā ] বি. পথ।;[ফা. রাস্তা-তু. সং. রথ্যা]।;রাস্তাঘাট বি. বড়ো ও ছোটো বিবিধ রাস্তা।;রাস্তা দেখা ক্রি. বি. (আল.) অন্যত্র চেষ্টা করা অন্যত্র যাওয়া (এখানে কোনো আশা নেই, এখন রাস্তা দেখতে হবে)।;[রাস্তা] (বিশেষ্য) ১ পথ; মার্গ; বর্ত্ম। ২ উপায়; ব্যবস্থা (রাস্তা-টাস্তা দেখাও)। রাস্তা খরচ (বিশেষ্য) রাস্তায় গাড়ি প্রভৃতির ভাড়া ও খাবার খরচ; পাথেয়। রাস্তাঘাট (বিশেষ্য) ১ পথঘাট; ছোট বড় রাস্তা। ২ সদর ও গলিপথ। রাস্তা দেখো (ক্রিয়া) চলে যাও (এখানে কিছু হবে না, রাস্তা দেখো)। রাস্তা দেখানো (ক্রিয়া) ১ পথ দেখানো। ২ উপায় বাতলানো (চলার মতো একটা রাস্তা দেখাও ভাই)। রাস্তা ধরা (ক্রিয়া) ১ পথ ধরা; চলতে আরম্ভ করা। ২ (আলঙ্কারিক) পদাঙ্ক অনুসরণ করা; একই পথ অবলম্বন করা। রাস্তা বন্ধ (বিশেষ্য) পথ বন্ধ। ২ কোনো উপায় না থাকা (তার আয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেছে)। রাস্তার লোক (বিশেষ্য) ১ অচেনা লোক; অপরিচিত ব্যক্তি (রাস্তার লোককে একথা বলা যায় না)। ২ পথ চলতি লোক। {(ফারসি) রাশতহ};