1 Answers

পেঁচা, প্যাঁচা, পেচক অর্থ

[প্যাঁচা, প্যাঁচা, পেচোক্‌] (বিশেষ্য) ১ পেচক; উলূক; নিশাচর পাখিবিশেষ। ২ কুৎসিত (কি বিচ্ছিরি প্যাঁচার মতো চেহারা)। পেঁচী, পেচকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। কালপেঁচা (বিশেষ্য) কর্কশ স্বরে আর্তনাদকারী এক প্রকার পেচক, যার রব অশুভ মনে করা হয়; hawk owl। লক্ষ্মীপেঁচা (বিশেষ্য) অপেক্ষাকৃত ক্ষুদ্র আকৃতির সাদা রঙের পেচক; ধানের গোলায় বাস করে বলে এই নাম। হুতোম, হুতুমপেঁচা (বিশেষ্য) ১ অপেক্ষাকৃত বড়ো আকারের ধুসর রঙের পেচক; brown fishowl। ২ (আলঙ্কারিক) কদাকার ও অবাঞ্ছিত ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) পেচক>};

4 views