1 Answers
রকম অর্থ
রকম [ rakama ] বি. ১. প্রকার (নানারকম জিনিস); ২. ধরন, রীতি (কীরকম বই?); ৩. হাবভাব (ছেলেটার রকমটা দেখলে?)।;☐ বিণ. প্রায় (চার আনা রকম সম্পত্তি)।;[আ. রক্ম্]।;রকমফের বি. ১. অবস্হান্তর, ভিন্ন অবস্হা (টাকা পেলেও তার অবস্হার রকমফের হবে না); ২. তফাত, পার্থক্য, তারতম্য; ৩. প্রকারভেদ (খাবারের রকমফের হলে মুখে রুচি আসবে)।;রকমসকম বি. ভাবভঙ্গি হাবভাব চালচলন।;রকমারি বিণ. নানা রকমের, নানান; বিভিন্ন (রকমারি খেলনা)।;[রকোম্] (বিশেষ্য) ১ মতো; প্রকার। ২ ধরন; নীতি; ভঙ্গি। □ (বিশেষণ) প্রায় অনেকটা (চার রকম অংশ)। রকম রকম (বিশেষণ) নানা রকমের; হরেক রকম। রকমারি, রকমওয়ারি (বিশেষণ) ১ নানা প্রকার; বিভিন্ন ধরণের; বিচিত্র (রকমারি জিনিসপত্র)। □ (ক্রিয়াবিশেষণ) দফায় দফায়। রকমফের (বিশেষণ) একই বস্তু বা বিষয়ের ভিন্নরূপ। রকমসকম (বিশেষ্য) ভাবভঙ্গি; চালচলন; হাবভাব (তার রকমসকম আমার ভাল লাগে না)। {(আরবি) রকম};