1 Answers
শিল্প অর্থ
শিল্প [ śilpa ] বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]।;শিল্পকলা দ্র কলা 1।;শিল্পকার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর।;শিল্পকৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল।;শিল্পজাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)।;শিল্পনির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director.;শিল্পবিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল।;শিল্পশালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো।;শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান।;শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)।;শিল্পিত বিণ. শিল্পে পরিণত (‘গদ্যকে শিল্পিত করা যায়’: রবীন্দ্র)।;শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা।;[শিল্পো] (বিশেষ্য) ১ কারুকার্য। ২ কল-কারখানা; industry। ৩ চারুকলা; art। ৪ নির্মাণকলা; রচনা-কৌশল (রবীন্দ্র-কাব্য নির্মাণ-কলা শিল্পোৎকর্ষের চমৎকার নির্দশন)। শিল্পকলা (বিশেষ্য) ১ সুকুমার শিল্প। ২ কারুশিল্প। শিল্পকার (বিশেষ্য), (বিশেষণ) শিল্প কর্মচারী; শিল্পী; কারিগর। শিল্পকৌশল (বিশেষ্য) শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। শিল্প বিদ্যালয় (বিশেষ্য) ১ শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়। ২ আর্টস্কুল। ৩ ইন্ডাস্ট্রিয়াল স্কুল। শিল্পরূপ (বিশেষ্য) ভাব-ভাষা-ভঙ্গি ও সুষমার সমন্বিত রূপ। শিল্প-রূপায়ণ (বিশেষ্য) অঙ্গে এবং অন্তরে সৌন্দর্য সৃষ্টি। শিল্পশালা (বিশেষ্য) কারখানা। ২ স্টুডিও; industry; studio। শিল্পিক (বিশেষণ) ১ শিল্পী। ২ শিল্পগত। শিল্পী(-ল্পিন্) (বিশেষ্য), (বিশেষণ) শিল্পকর্মচারী; শিল্পকার; artist। শিল্পোদ্যোগ (বিশেষ্য) কলকারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ বা চেষ্টা। শিল্পোদ্যোক্তা (বিশেষ্য) কলকারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করেন যিনি; entrepreneur। {(তৎসম বা সংস্কৃত) √শীল্+প};