1 Answers
পিছ, পিছন, পিছু অর্থ
[পিছ্, পিছন্, পিছু] (বিশেষ্য) পশ্চাৎ; সম্মুখের উল্টা দিক; পৃষ্ঠভাগ। পিছটান, পিছনটান, পিছুটান (বিশেষ্য) ১ পশ্চাৎ দিক থেকে আকর্ষণ। ২ পিছনে ফেলে আসা বস্তুর প্রতি আসক্তি; পরিত্যক্ত সংসারের প্রতি মায়া বা আকর্ষণ। পিছ-পা, পিচপা (বিশেষণ) পশ্চাৎপদ; অনগ্রসর; প্রগতিসম্পন্ন নয় এমন; কাজকর্ম সম্পাদনে অসমর্থ (কোন বিষয়েই পিচপা হইতেন না-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। পিছমোড়া (বিশেষ্য) দুই হাত পিঠের দিকে করে বাঁধা (তাকে পিছমোড়া করে বাঁধা হলো)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>};
4 views
Answered