1 Answers
ষোলো, ষোল অর্থ
[শোলো] (বিশেষ্য), (বিশেষণ) ১৬ সংখ্যা বা সংখ্যক। ষোলো আনা (বিশেষ্য) এক টাকা; একশত পয়সা। □ (বিশেষণ) সম্পূর্ণ; পুরোপুরি; সমস্ত। ষোলোই (বিশেষ্য) মাসের ১৬ তারিখ। ষোলো আনা বাজিয়ে নেওয়া (ক্রিয়া) সম্পূর্ণভাবে বা সর্বদিক থেকে বিচার করে নেওয়া। ষোলো আনা মালিক (বিশেষণ) সম্পূর্ণ অংশের মালিক। ষোলোকলা (বিশেষ্য) ১ চাঁদের ১৬টি অংশ। □ (বিশেষণ) পূর্ণাবয়ব। □ (ক্রিয়াবিশেষণ) (আলঙ্কারিক) সম্পূর্ণ; পুরোপুরি (বাপের স্বভাব একেবারে ষোলকলায় পেয়েছে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ষোড়শ>};
4 views
Answered