1 Answers

পাটা অর্থ

পাটা1 [ pāṭā1 ] বি. 1 তক্তা, ফলক (কাঠের পাটা); 2 জমির ক্রয় বা পত্তনিসম্বন্ধীয় দলিল, পাট্টা; 3 ভাঁজ (কাপড়ের পাটা); 4 বিস্তার বা বিশালতা (বুকের পাটা)।;[সং. পট্টক]।;পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; 1 জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক।;পাটা2 [ pāṭā2 ] বি. যে পাথরে মশলা পেষা হয়, শিল।;[দেশি]।;[পাটা] (বিশেষ্য) ১ পট্ট; তক্তা; ফলক। ২ ভূমির ক্রয় বা পত্তনি দলিল; পাট্টা। ৩ বক্ষের বিস্তৃতি; বিশাল বক্ষ (কবাট বিশাল পাটা গগনে লাগিল ছটা মূলার সমান দন্তগুলি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৪ সাহস (এত বড় বুকের পাটা)। ৫ বাটনা বাটবার শিল; পেষণশিলা। পাটাতন (বিশেষ্য) কাষ্ঠ বংশাদি নির্মিত মাচা; তক্তায় তৈরি নৌকার মেঝে; জাহাজের ডেক; flooring of planks (তুফান বাড়িতে তোলপাড় করে কিশতির পাটাতন-ফররুখ আহমদ)। বুকের পাটা (বিশেষ্য) ১ বুকের বিস্তৃতি; বিশাল বক্ষঃস্থল। ২ সাহস; হিম্মত (কত বড় বুকের পাটা)। {(তৎসম বা সংস্কৃত) পট্টক>};

23 views