1 Answers
ধোকড়, ধোকড়া, ধুকড়ি অর্থ
[ধোকড়্, ধোক্ড়া, ধুক্ড়ি](বিশেষ্য) ১ ছিন্ন কন্থা; ছেঁড়া কাঁথা। ২ মোটা কাপড়; coarse cloth (সদাগর আচ্ছাদন না ছারে ধোকড়ি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ মোটা সুতার থলি; ঝোলা। কথার ধোকড়, কথার ধোকড়া, ধুকড়ি (বিশেষ্য) বাক্যবাগীশ; বচনবাগীশ। মাকড় মারলে ধোকড় হয় ১ অন্যের জন্যে যা প্রায়শ্চিত্তযোগ্য পাপরূপে প্রযোজ্য নিজের সম্পর্কে তা কোনো পাপ বা অন্যায় নয় এরূপ বিচার-বিবেচনা। ২ স্বার্থের প্রয়োজনে বিচার-বিবেচনা পরিবর্তিত হয়। {(তৎসম বা সংস্কৃত) ধৌতকট>};
5 views
Answered