1 Answers
ধার অর্থ
ধার1 [ dhāra1 ] বি. (প্রত্যয়রূপে ব্যবহৃত) ধারণকারী (সূত্রধার, কর্ণধার)।;[সং. √ ধৃ + অ]।;ধার2 [ dhāra2 ] বিণ. (সচ. কাব্যে) জল প্রভৃতি তরল পদার্থের পতন বা ধারা (অশ্রুধার)।;[ধারা2 দ্র]।;ধার3 [ dhāra3 ] বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)।;[বাং. ধার < সং. √ ধৃ + অ]।;ধার করা, ধার নেওয়া ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া।;ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া।;ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা (‘কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি’: সু. রা.)।;ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া।;ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া।;ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া।;[ধার্](বিশেষ্য) ১ শোধ দেওয়ার কথা দিয়ে যা গ্রহণ করা হয়; ঋন; হাওলাত; কর্জ (এবার তোমার ধার কিছু শুনিবার-ঘনরাম চক্রবর্তী)। ২ তীক্ষ্ণতা; প্রাখর্য (পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙ্গে হীরার ধার-ভারতচন্দ্র রায়গুণাকর; তোমার যুক্তির ধার খাপে বন্ধ কর-সৈয়দ হামজা)। ৩ অস্ত্রের তীক্ষ্ণ প্রান্ত (ছুরির ধার)। ৪ সম্পর্ক; সংস্রব (সে কারো ধার ধারে না)। ৫ প্রান্ত; কিনারা; শেষ সীমা (বনের ধারে)। ৬ পার্শ্ব (খেয়ার আশে বসেরে মন ডুবল বেলা খেয়ার ধারে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৭ ধারা (কণ্ঠ হইতে রুধির উঠিছে তিন ধারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৮ তীর (নদীর ধার)। ধারকর্জ (বিশেষ্য) দেনা; ঋণ; ধার-ধোর (ধারকর্জের মাত্রা বেড়ে চলেছে)। ধার চুকানো (ক্রিয়া) ঋণ শোধ করা। ধার ধারা (ক্রিয়া) ১ সংস্রব রাখা; খাতির করা। ২ নিজেকে কোনো রকমে ঋণী মনে করা। ধারশোধ করা, ধারধুর করা (ক্রিয়া) ধারকর্জ করা; দেনাপত্র করা (কিন্তু চাল বা চারটে জোগাড় করা যেত ধারধুর করে আজ আবার চুলোও নেই-কাজী নজরুল ইসলাম)। ধারবান (বিশেষণ) ধারযুক্ত; ধারবিশিষ্ট (অতিশয় ধারবান-রবীন্দ্রনাথ ঠাকুর)। বৌদ্ধশাস্ত্র মতে অঙ্গ গ্রহণ করার মন্ত্র। ধারণীয় (বিশেষণ) ধারণযোগ্য; রক্ষণীয়। ধারয়িতা (বিশেষণ) ধারক; ধারণকর্তা। ধারয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ধারণকারিণী; ধারণকর্ত্রী। ২ পৃথিবী; ধরণী। ধারয়িষ্ণু (বিশেষণ) ধারণশীল; যে ধারণ করে আছে। {(তৎসম বা সংস্কৃত) √ধারি+অ(অচ্, অণ্)};