1 Answers
নষ্ট অর্থ
নষ্ট [ naṣṭa ] বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)।;☐ বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)।;[সং. √ নশ্ + ত]।;নষ্টচন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়।;নষ্টচেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন।;নষ্টমতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত।;নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা।;নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা।;নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার।;[নশ্টো] (বিশেষণ) ১ বিনাশপ্রাপ্ত; ধ্বংসপ্রাপ্ত (নষ্ট নই নষ্ট সঙ্গে হয়েছে মিলন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অপব্যয় করা হয়েছে এমন (নষ্ট পরিশ্রম)। ৩ ব্যর্থ; বিফল; নিস্ফল (কাজ নষ্ট করা)। ৪ বিকৃত; ব্যবহারের অযোগ্য (নষ্ট দুধ)। ৫ দোষযুক্ত (নষ্ট চরিত্র)। ৬ হারিয়ে গেছে এমন; গত; লুপ্ত (নষ্টচেতন)। ৭ পণ্ড (আয়োজন নষ্ট)। ৮ অসৎ; কুচরিত্র (নষ্ট স্ত্রীলোক)। ৯ অনুদ্দিষ্ট (নষ্টোদ্ধার)। ১০ তিরোহিত (নষ্ট গৌরব)। নষ্ট কোষ্ঠী (বিশেষ্য) যে কোষ্ঠী যথাসময়ে তৈরি হয়নি। নষ্টচন্দ্র (বিশেষ্য) ভাদ্র মাসের শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ-যা দেখলে হিন্দুদের মতে দোষ বা কলঙ্ক হয়। নষ্টচেতন (বিশেষণ) চেতনাহীন; সংজ্ঞাহারা; মূর্ছিত। নষ্ট-চেতন (স্ত্রীলিঙ্গ)। নষ্টচেষ্ট (বিশেষণ) ১ জড়; স্পন্দনহীন। ২ সকল চেষ্টা রহিত হয়েছে এমন; নিশ্চেষ্ট। নষ্টচেষ্টতা, নষ্টচেষ্টত্ব (বিশেষ্য)। নষ্টচেষ্টা (স্ত্রীলিঙ্গ)। নষ্টবীজ (বিশেষণ) ১ বীজ বিকৃত বা খারাপ হয়ে গেছে এমন। ২ যার বীজ বিকৃত বা খারাপ। নষ্টমতি (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধি। ২ দুষ্ট চরিত্র; কুস্বভাব। নষ্টস্মৃতি (বিশেষ্য) অবলুপ্ত স্মৃতি। নষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বিনাশপ্রাপ্তা। ২ দুষ্টা। ৩ কুচরিত্রা; ভ্রষ্টা; অসতী; ব্যভিচারিণী; কুলটা। দুষ্টামি, দুষ্টামো (বিশেষ্য) ১ দুষ্টামি; শয়তানি; বদমায়েশি (কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পরিহাস। নষ্টোদ্ধার (বিশেষ্য) ১ যা নষ্ট হয়েছে তা পুনর্গঠন। ২ বিলুপ্ত বর্ণ বা শব্দের আনুমানিকভাবে লিখন। ৩ অপহৃত বস্তুর পুনঃপ্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) √নশ্+ত(ক্ত)};