1 Answers

নর্ম অর্থ

নর্ম [ narma ] (-র্মন্) বি. ১. ক্রীড়া; ২. রঙ্গ, কৌতুক; ৩. প্রমোদ, প্রমোদবিহার (নর্মসহচরী); ৪. পরিহাস (নর্মযুক্ত বচন)।;[সং. √ নৃ + মন্]।;নর্মসখী, নর্মসঙ্গিনী, নর্মসহচরী বি. ক্রীড়াসঙ্গিনী প্রমোদসঙ্গিনী।;নর্মসচিব, নর্মসহচর বি. ক্রীড়াসঙ্গী; বিদূষক; পারিষদ, মোসাহেব।;[নর্‌মো] (বিশেষ্য) ১ রঙ্গ; কৌতুক; পরিহাস (আমার নর্ম আর কর্ম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্রীড়া; লীলা। ৩ প্রমোদ; প্রমোদবিহার। ৪ বিলাস; রসিকতা। নর্মকীল (বিশেষ্য) পতি। নর্মগর্ভ (বিশেষণ) হাস্যপরিহাসপূর্ণ। নর্মঠ (বিশেষণ) কেলিনিরত; ক্রীড়াশীল। নর্মদ (বিশেষ্য) যে হাস্যপরিহাসের দ্বারা আনন্দ দান করে। নর্মসখী, নর্মসহচরী, নর্মসঙ্গিনী (বিশেষ্য) খেলার সাথি; ক্রীড়াসঙ্গিনী; অন্তরঙ্গ সই। নর্মসচিব, নর্মসহচর (বিশেষ্য) ১ ক্রীড়াসঙ্গী। ২ বিদূষক। ৩ মোসাহেব; চাটুকার। নর্মাচার (বিশেষ্য) পরিহাস (জড়কবন্ধ অন্ধ কর্মে ফুৎকার করি নর্মাচারে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) √নৃ+মন্‌(মনিন্‌)};

9 views