1 Answers

তিলক অর্থ

তিলক [ tilaka ] বি. দেহের নানা স্হানে চন্দন প্রভৃতির ফোঁটা বা ছাপ (তিলক কাটা)।;☐ বিণ. তিলকের মতো অলংকারস্বরূপ, শ্রেষ্ঠ (কুলতিলক)।;[সং. তিল + ক]।;তিলক কাটা ক্রি. বি. গায়ে তিলক আঁকা।;তিলকমাটি বি. গঙ্গানদী বা অন্য তীর্থস্হানের যে মাটি দিয়ে তিলক আঁকা হয়।;তিলকসেবা, তিলকছাপা বি. বৈষ্ণবদের দেহের আটটি স্হানে তিলক এঁকে হরিনাম লেখা।;তিলকা বি. গায়ে তিল ফুলের মতো চিহ্ন (‘অলকা তিলকা ভালে’)।;তিলকী (-কিন্) বিণ. তিলকধারী (তিলকী বৈষ্ণব)।;[তিলক্‌] (বিশেষ্য) ১ বৈষ্ণব ধর্মমত অনুসারে ললাট বাহু ইত্যাদি দেহের দ্বাদশ স্থানে ধারণীয় চন্দন প্রভৃতির ফোঁটা বা চিহ্ন (তিলতক কাটা)। ২ শরীরের তিল। □ (বিশেষণ) অলঙ্কার বা ভূষণ স্বরূপ; শ্রেষ্ঠ; সর্বোৎকৃষ্ট (কুলতিলক)। তিলক কাটা, তিলক পরা (ক্রিয়া) ১ অঙ্গে তিলক আঁকা। ২ তিলক ধারণ করা। তিলক মাটি (বিশেষ্য) ১ যে মাটি দ্বারা তিলক আঁকা হয়। ২ গঙ্গামৃত্তিকা। তিলক সেবা, তিলক ছাপা, তিলক ছাবা (বিশেষ্য) ১ বৈষ্ণব কর্তৃক অঙ্গের বিভিন্ন নির্দিষ্ট স্থানে তিলক চিহ্ন ধারণ। ২ তিলকচর্চা। তিলকা (বিশেষ্য) দেহে চন্দন ইত্যাদি দ্বারা অঙ্কিত তিল ফুলের ন্যায় চিহ্নবিশেষ (অলকা তিলকা)। তিলকী (-কিন্‌) (বিশেষণ) তিলকধারী। {(তৎসম বা সংস্কৃত) তিল+ক(কন্‌)};

52 views