1 Answers

নক্ত অর্থ

নক্ত [ nakta ] বি. ১. রাত্রি; ২. ছেঁড়া ন্যাকড়া, কানি।;[সং. √ নজ্ + ত]।;নক্তচর, নক্তচারী (-রিন্), নক্তঞ্চর বিণ. নিশাচর।;☐ বি. ১. রাক্ষস; ২. প্যাঁচা; ৩. চোর।;নক্তান্ধ বিণ. রাতকানা।;নক্তান্ধতা বি. রাতে চোখে দেখতে না পাওয়া।;[নক্‌তো] (বিশেষ্য) রাত্রি; রজনী। নক্তচর, নক্তচারী(-রিন্‌), নক্তঞ্চর (বিশেষণ) ১ নিশাচর; রাত্রিচর (রাত একটা থেকেই এই নক্তচারীরা পথে বার হয়-রখা)। ২ রাক্ষস। ৩ পেঁচা; পেচক। ৪ চোর। নক্তচারিণী (স্ত্রীলিঙ্গ)। নক্তন্তন (বিশেষণ) রাত্রিকালীন; নৈশ (এইরূপে নক্তন্তন আহারে বঞ্চিত হইয়া তিনি দিন দিন শীর্ণ ও দুর্বল হইতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নক্তব্রত (বিশেষ্য) হিন্দুদের নিশাব্রত; এই ব্রত ধারণকারীর সমস্ত দিন উপবাসের পর রাত্রে ভোজনবিধি। নক্তভোজী (বিশেষণ) ১ রজনীতে ভোজনকারী। ২ দিনে উপবাসী থেকে যে রাত্রে আহার করে। □(বিশেষ্য) ১ বাদুড়। ২ পেচক। নক্তভোজিনী (স্ত্রীলিঙ্গ)। নক্তান্ধ (বিশেষণ) রাতকানা। নক্তান্ধতা বি। {(তৎসম বা সংস্কৃত) √নজ্‌+ত(ক্ত); গ্রিক nox};

8 views