9 views

4 Answers

ন ১ অর্থ

বাংলা ব্যঞ্জনবর্নমালার বিংশ এবং ত-বর্গের পঞ্চম বর্ণ। এটি দন্তমূলীয় (alveolar), নাসিক্য (nasal) ব্যঞ্জনধ্বনি।;

9 views

ন ২ অর্থ

[ন] (বিশেষণ) ১ নতুন (ন বৌ, নছেলে)। ২ জন্মের ক্রম অনুসারে চতুর্থ; সেজোর পরবর্তী (ন দিদি, ন কাকা, ন বউ)। {(তৎসম বা সংস্কৃত) নব>};

9 views

ন ৩ অর্থ

[ন] (বিশেষ্য) ১ নয় সংখ্যা; ৯। □ (বিশেষণ) নয় সংখ্যক; নয় (ন জন, ন গা মাগিলেও যা ছ গা মাগিলেও তা-প্রবাদ)। {(তৎসম বা সংস্কৃত) নবন্‌>};

9 views

ন ৪ অর্থ

[ন] (অব্যয়) নিষেধ অভাব ইত্যাদিসূচক উপসর্গ (ন+উচিত=অনুচিত; ন+ধর্ম=অধর্ম; ন+অতিদীর্ঘ=নাতিদীর্ঘ; ন+গণ্য=নগণ্য)। {(তৎসম বা সংস্কৃত) নঞ্‌ নামক উপসর্গ};

9 views