1 Answers
তিথি অর্থ
তিথি [ tithi ] বি. 1 চান্দ্র দিন, চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নিরূপিত ও সীমাবদ্ধ কাল-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; 2 সময়, মাহাত্ম্যপূর্ণ বা শুভ সময় (শুভ তিথি দেখে যাত্রা করব)।;[সং. তত্ + ইথি]।;তিথিকৃত্য বি. তিথিবিশেষে বিহিত কার্য।;তিথিক্ষয় বি. 1 এক দিনে তিন তিথির মিলন, ত্রাহস্পর্শ; 2 অমাবস্যা।;তিথিপালন বি. তিথি অনুযায়ী বিহিত কাজ করা।;[তিথি] (বিশেষ্য) ১ চান্দ্রমাস অনুসারে এক দিন; চন্দ্রকলার হ্রাস-বৃদ্ধি দ্বারা নির্দিষ্ট সময়-প্রতিপদ, দ্বিতীয়া ইত্যাদি; পূর্ণিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত কালের ভাগ। ২ সময়; দিন; কাল; ক্ষণ (তোমার পূর্ণচাঁদের তিথিতে আসিব না রাহুসম-কাজী নজরুল ইসলাম)। তিথিকৃত্য (বিশেষ্য) তিথি বিশেষ করণীয় কার্য। তিথিক্ষয় ১ তিনটি তিথির মিলন; ত্র্যহস্পর্শ। ২ অমাবস্যা তিথি। তিথ্যামৃত যোগ (বিশেষ্য) হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভক্ষণবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √অত্+ইথি(ইত্থিন্)};