1 Answers
ধন্য অর্থ
ধন্য [ dhanya ] বিণ. ১. সৌভাগ্যশালী (তুমি আমায় ধন্য করেছ); ২. কৃতার্থ (স্নেহধন্য); ৩. প্রশংসনীয়, সাধুবাদের যোগ্য (‘তুমি ধন্য ধন্য হে’: রবীন্দ্র); ৪. (বাংলায় বিরল) ধনলাভকারী।;☐ বি. ধন্যবাদ (ধন্য তোমাকে)।;[সং. ধন + য]।;বিণ. স্ত্রী. ধন্যা।;ধন্যবাদ বি. ১. প্রশংসাবাদ; ২. কৃতজ্ঞতা।;[ধোন্নো] (বিশেষণ) ১ ভাগ্যবান; সৌভাগ্যশালী; কৃতার্থ (ধন্য রাজার পুণ্য দেশ, যদি বর্ষে মাঘের শেষ-খনার বচন)। ২ প্রশংসনীয়; শ্লাঘ্য; শ্লাঘনীয়; সাধু (ধন্য সে দেশ যে দেশে গুণের আদর আছে)। □ (বিশেষ্য) ধন্যবাদ; সাধুবাদ; প্রশংসাবাদ (ধন্য তোমারে হে রাজমন্ত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধন্যা (স্ত্রীলিঙ্গ) প্রশংসনীয়া; সাধ্বী। ধন্যবাদ (বিশেষ্য) ১ প্রশংসাবাদ; সাধুবাদ। ২ কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি; thanks। {(তৎসম বা সংস্কৃত) ধন+য(যৎ)};