1 Answers
ধন্না, ধরনা, ধর্না অর্থ
[ধন্না, ধর্না, ধর্না] (বিশেষ্য) ১ অবলম্বন; ধারণ; আশ্রয়করণ। ২ যে কাঠের উপর ঘরের ভিতরের ছাদ (ceiling) থাকে; আড়া; কড়ি (পাইনের থাম, পাইনের তক্তার বেড়া, পাইনের ঘন ঘন ধরনা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ অভীষ্ট লাভের জন্য কারও দরজায় অনাহারে অনিদ্রায় পড়ে থাকার চেষ্টা; হত্যা দেওয়া (সে সাহেবের বাসায় প্রত্যহ ধন্না দেয়)। ২ ঢেঁকিতে পাড় দেওয়ার সময়ে বা সাঁকো পার হওয়ার সময়ে যে বাঁশ ধরা হয়। ধন্না দেওয়া, ধরনা দেওয়া (ক্রিয়া) কোনো কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও পড়ে থাকা (একদিন রাখাল আসিয়া রাজ দুয়ারে ধর্ণা দিল-দমু)। {(তৎসম বা সংস্কৃত) ধরণ>ধরনা>ধন্না};
19 views
Answered