1 Answers
তাম্র অর্থ
[তাম্ম্রো] (বিশেষ্য) এক প্রকার ধাতু; তামা। □ (বিশেষণ) তামার মতো বর্ণবিশিষ্ট (তাম্রকেশ)। তাম্রকার (বিশেষ্য) যে তামা দিয়ে পাত্রাদি প্রস্তুত করে। তাম্রকুণ্ড (বিশেষ্য) হিন্দুদের পূজায় ব্যবহৃত তামা দিয়ে তৈরি এক প্রকার পাত্র। তাম্রগন্ধী (বিশেষণ) তামার ন্যায় গন্ধ যার (তাম্রগন্ধী পয়সা-রবীন্দ্রনাথ ঠাকুর)। তাম্রগর্ভ (বিশেষ্য) ১ তামা দিয়ে তৈরি বস্তু। ২ তুঁতে। তাম্রচূড় (বিশেষ্য) মোরগ (ডিম্বের সহিত নাহি তাম্রচূড় দাএ-দৌলত উজির বাহরাম খান)। তাম্রপট্ট, তাম্রপত্র১, তাম্রফলক (বিশেষ্য) তামার পাত যার উপর রাজাজ্ঞাদি খোদাই হতো; copper plate inscription। তাম্রপত্র২ (বিশেষ্য) তাম্রবর্ণ নতুন পত্র; কিশলয়। তাম্রপল্লব (বিশেষ্য) ১ রক্তপল্লব; লাল পাতা। ২ রক্ত পল্লবযুক্ত বৃক্ষ। ৩ অশোক বৃক্ষ। তাম্রপাত্র (বিশেষ্য) তাম্রনির্মিত বাসন; তামার তৈরি বাসন। তাম্রপুষ্প (বিশেষ্য) ১ রক্তকাঞ্চন গাছ। ২ ভুঁইচাপা গাছ। □ (বিশেষণ) তাম্রবর্ণ পুষ্পযুক্ত (বৃক্ষ)। তাম্রবর্ণ (বিশেষ্য) তামার ন্যায় লালচে রং। □ (বিশেষণ) তামার মতো বর্ণযুক্ত; তামাটে; তাম্রাভ। তাম্রবল্লি (বিশেষ্য) মঞ্জিষ্ঠা লতা। তাম্রলিপি (বিশেষ্য) তাম্রফলকে লিখিত বা উৎকীর্ণ লিপি; Copper plate inscription। তাম্রলিপ্ত, তাম্রলিপ্তি (বিশেষ্য) প্রাচীনকালে বৃহৎ বাণিজ্যপীঠ হিসেবে বিখ্যাত তমলুক শহর। তাম্রশাসন (বিশেষ্য) তাম্রফলকে খোদিত রাজনির্দেশ। তাম্রশিখী (খিন্) (বিশেষ্য) তাম্রচূড়; মোরগ। তাম্রসার (বিশেষ্য) রক্তচন্দনের গাছ। তাম্রকূট, তাম্রকুট্টক (বিশেষ্য) তামাক (সুগন্ধি তাম্রকূটের ধূসর কুণ্ডলী ত্যাগ করিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। তাম্রকূটধূম (বিশেষ্য) তামাকের ধোঁয়া (তাম্বূলের সহিত তাম্র-কূটধূম সংযোগ করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। তাম্রকূট সেবন (বিশেষ্য) তামাক খাওয়া; ধূমপান। {(তৎসম বা সংস্কৃত) √তম্+র(রক্)};