1 Answers

ধনু, ধনুঃ অর্থ

[ধোনু, ধোনুহ্‌] (বিশেষ্য) ১ যা থেকে শর বা তীর নিক্ষেপ করা হয়; শরাসন; ধনুক; চাপ। ২ (জ্যোতির্বিজ্ঞান) দ্বাদশ রাশিচক্রের নবম রাশি; Sagittarius। ৩ চার হাত পরিমাণ। ৪ পিয়াল বৃক্ষ। ধনুঃকাণ্ড, ধনুষ্কাণ্ড (বিশেষ্য) শরাসন ও ধনুর্বাণ। ধনুঃপট (বিশেষ্য) পিয়াল বৃক্ষ। ধনুঃশর (বিশেষ্য) ধনুক ও শর। ধনুর্গুণ (বিশেষ্য) জ্যা; ধনুকের ছিলা (ফিরিতেছে ব্যাধ স্কন্ধে রক্ত ধনুর্গুণ-কাজী নজরুল ইসলাম)। ধনুর্দ্রুম (বিশেষ্য) যে বৃক্ষদ্বারা ধনুক তৈরি হয়; বাঁশ। ধনুর্ধর (বিশেষ্য) ১ যে তীর-ধনু নিয়ে যুদ্ধ করে; তীরন্দাজ (অরিদল মাঝে মাঝে ধনুর্ধর-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অতিশয় দক্ষ; সুনিপুণ; বাহাদুর (জনৈক ধনুর্ধর ইংরেজী লেখক উপনীত হয়েছেন এই সিদ্ধান্তে যে-প্রথম চৌধুরী)। ধনুর্ধারী (বিশেষ্য), (বিশেষণ) ধনুক ধারণ করে এমন। ধনুর্বাণ (বিশেষ্য) ধনুক ও এর তীর (তুলেছে ধনুর্বাণ-আশরাফ সিদ্দিকী)। ধনুবির্দ্যা (বিশেষ্য) তীর–দনুক চালনা সম্বন্ধীয় বিদ্যা। ধনুর্বেদ (বিশেষ্য) বিশ্বামিত্র মুনি প্রণীত ধনুর্বিদ্যাশাস্ত্র। ধনুর্ভঙ্গপণ (বিশেষ্য) ১ রামায়ণোক্ত সীতার বিবাহে হরধনু ভঙ্গরুপ অতি কঠিন এবং প্রায় অসাধ্য পণ। ২ অতি কঠিন পণ; কঠিন প্রতিজ্ঞা। ধনুর্মার্গ (বিশেষ্য) ধনুকের ন্যায় বক্র। ধনুষ্কর, ধনুষ্মান (বিশেষ্য) ধনুর্ধারী। ধনুষ্কোটি (বিশেষ্য) ১ ধনুকের অগ্রভাগ। ২ সেতুবন্ধের নিকটস্থ হিন্দু তীর্থ। ধনুষ্টঙ্কার, ধনুষ্টংকার (বিশেষ্য) ১ ধনুকের আকর্ষণের পর ছেড়ে দিলে যে শব্দ হয়; ধনুকের ছিলার শব্দ (ধনুষ্টঙ্কারের ভয়াবহ স্বনে শিবিরস্থ লোক সকলের হৃৎকম্প উপস্থিত হইল-মাইকেল মধুসূদন দত্ত)। ২ রোগবিশেষ; ঐ রোগে শরীর ধনুকের মতো বেঁকে যায়; খিঁচুনি; আক্ষেপ রোগ; tetanus। ধনুষ্পাণি (বিশেষণ) ধনুকধারী। রংধনু, মেঘধনু, রামধনু, ইন্দ্রধনু, শক্রধনু (বিশেষ্য) বৃষ্টির সময়ে সূর্য বা চাঁদের বিপরীত দিকে আকাশে যে বিচিত্র রঙের ধনুকের মতো দেখা যায়। {(তৎসম বা সংস্কৃত) √ধন+উ, উস্‌};

6 views