1 Answers
তহবিল, তবিল, তফিল অর্থ
[তহোবিল্, তোবিল্, তফিল্] (বিশেষ্য) সঞ্চিত নগদ টাকাকড়ি; ধনভাণ্ডার; পুঁজি (চাকরীর তবিলে জমা ছিল না কিছু-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তহবিলদার, তবিলদার (বিশেষ্য) জমা টাকার হেফাজতকারী; কোষাধ্যক্ষ; cashier। তহবিলদারি, তবিলদারি (বিশেষ্য) তহবিলের কাজ; কোষাধ্যক্ষের কাজ (আমায় দে মা তবিলদারি-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। তহবিল তসরুফ, তহবিল ভাঙা (বিশেষ্য) তহবিল থেকে বেআইনি খরচ বা চুরি। {(আরবি)তাহবীল};
12 views
Answered