1 Answers
দুয়ার, দোর, দুয়োর অর্থ
[দুয়ার্, দোর্, দুয়োর্] (বিশেষ্য) ১ দরজা; দ্বার। ২ বাড়ির ফটক (হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দুয়ারি, দুয়ারী (বিশেষ্য) ১ দৌবারিক; দ্বারী; দ্বাররক্ষক; দারোয়ান (দ্বিরদ নির্মিত দ্বারে দুয়ারী দ্বিরদ-মাইকেল মধুষূদন দত্ত)। ২ দ্বারযুক্ত (হাজার দুয়ারি)। দুয়ারে কাঁটা দেওয়া (ক্রিয়া) প্রবেশ পথ বন্ধ করা (তর ঘরে আসিলে দুয়ারে দিও কাঁটা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দুয়ারে হাতি বাঁধা (ক্রিয়া) খুব অর্থশালী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>};
14 views
Answered