1 Answers

দন্ত অর্থ

দন্ত [ danta ] বি. দাঁত।;[সং. √ দম্ + ত]।;দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া।;দন্তকাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়।;দন্তধাবন বি. 1দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা।;দন্তপঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি।;দন্তবিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি।;দন্তমঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন।;দন্তমাংস, দন্তবেষ্ট বি. দাঁতের মাঢ়ী।;দন্তমূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়।;☐ বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স।;দন্তরুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি।;দন্তশূল বি. দাঁতের যন্ত্রণা।;দন্তস্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)।;দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়।;দন্তাদন্তি বি. কামড়াকামড়ি।;[দন্‌তো] (বিশেষ্য) দাঁত; দশন। দন্তকাষ্ঠ (বিশেষ্য) দাঁতন। দন্তচ্ছদ (বিশেষ্য) ওষ্ঠাধর; ঠোঁট। দন্তধাবন, দন্তমঞ্জন (বিশেষ্য) ১ দাঁত ধৌতকরণ; দাঁতের মাজন; দাঁতন। ২ দাঁত মাজা; দাঁত পরিষ্কারকরণ। দন্তপঙ্‌ক্তি, দন্তপংক্তি (বিশেষণ) দাঁতের পাঁতি; দন্তশ্রেণি। দন্তপুষ্প (বিশেষ্য) কুন্দ; কুঁদফুল। দন্তবিকাশ (বিশেষ্য) ১ দাঁত দেখানো; দন্ত প্রদর্শন। ২ দাঁত খিঁচুনি। ৩ ((ব্যঙ্গার্থ)) হাসাহাসি। দন্তবেষ্ট, দন্তমাংস (বিশেষ্য) দাঁতের মাঢ়ি; যাতে দাঁত উদ্‌গত হয়। দন্তমূল (বিশেষ্য) দাঁতের গোড়া। দন্তমূলীয় (বিশেষণ) ১ দন্তমূল সম্পর্কীয়। ২ দাঁতের গোড়া থেকে উচ্চারিত বর্ণ, ত-বর্গ ল ও স। দন্তরুচি (বিশেষ্য) দন্তপঙ্‌ক্তির সৌন্দর্য বা শুভ্রতা। দন্তরুচিকৌমুদী (বিশেষ্য) বিকশিত দাঁতের শুভ্রতা; হাসার সময়ে সুন্দর সাদা দাঁতের শোভা। দন্তশর্করা (বিশেষ্য) দন্তমূলজাত বেলে পাথরের মতো বস্তু, যা তুলে ফেলা সম্ভব; দাঁতের পাথরি। দন্তশূল (বিশেষ্য) দাঁতের বেদনা; দাঁত কনকনানি। দন্তস্ফুট (বিশেষ্য) ১ দাঁত বসানো; কামড়। ২ ((আলঙ্কারিক)) কঠিন বিষয় উপলব্ধি; বোঝা; দুরূহ বিষয়ে প্রবেশ লাভ (ঝুনোর বেলায় বড় কঠিন। দন্তস্ফুট করে কার সাধ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দম্‌+ত(তন্‌)};

43 views