1 Answers
দখল অর্থ
দখল [ dakhala ] বি. ১. অধিকার, কর্তৃত্ব, অধীনতা (জমির দখল পাওয়া, দখলে রাখা); ২. জ্ঞান, ব্যুত্পত্তি, পটুতা (বিজ্ঞানে দখল আছে)। [আ. দখ্ল্]।;দখলকার, দখলদার, দখলিকার, দখলিদার বিণ. (সম্পত্তি) দখল করে আছে এমন, অধিকারী (‘দখলিকার স্বত্বে’: সু.রা.)।;দখলনামা বি. (সম্পত্তি ইত্যাদিতে) অধিকারের দলিল।;দখলি বিণ. দখলবিষয়ক; দখলে আছে এমন, অধিকারভুক্ত।;দখলি স্বত্ব বি. দখলে থাকার ফলে প্রাপ্ত অধিকার।;দখলিত বিণ. দখল করা হয়েছে এমন।;[দখোল্] (বিশেষ্য) ১ অধিকার; আয়ত্তে আনয়ন (বাদশা তোমার গোলাম জেনো, করেছে তার দিল দখল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ব্যুৎপত্তি; জ্ঞান; পটুতা (শাস্ত্রেও যেমন দখল, পাপেও তেনই প্রবৃত্তি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দখল করা (ক্রিয়া) ১ অধিকার করা; আয়ত্তে আনা। ২ অন্যায়ভাবে অধিকার দান করা; কর্তৃত্ব করতে দেওয়া; ভোগ করতে দেওয়া (ভাইপো সৌলদজঙ্গে দিলেন দখল-ভরা)। দখল নামা (বিশেষ্য) অধিকারসূচক দলিল; স্বত্বাধিকারপ্রদায়ক আদেশপত্র। দখল পাওয়া (ক্রিয়া) অধিকার লাভ করা; ভোগ বা ব্যবহারের ক্ষমতা লাভ করা। দখলি, দখলী (বিশেষণ) ১ অধিকার বা দখল সংক্রান্ত (দখলি স্বত্ব)। ২ অধিকারভুক্ত; অধিকৃত; দখলে আছে এমন। দখলিকার, দখলকার, দখলিদার, দখলদার (বিশেষণ) দখল করে আছে এমন (বেহেশ্ত হুরীর দখলকার-কাজী নজরুল ইসলাম)। দখলি স্বত্ব (বিশেষ্য) ভোগাধিকার; দখলে থাকার ফলে উৎপন্ন স্বত্ব। {(আরবি)দখল};