2 Answers
সূর্যের কাছ থেকে আমরা যে আলো পাই তাতে রং থাকে সাতটা। রঙগুলো হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল। রঙগুলোর সামনের অক্ষরগুলো মিলে হয় বেনীআসহকলা। তো, সূর্যের আলো যখন সাগরের জলে পড়ে তখন এই সব রঙই সাগরে পড়ে। আর সাগরের পানিতে যে কতকিছু আছে তা বলেই শেষ করা যাবে না। সাগরজলে মিশে থাকা নানা পদার্থ বিভিন্ন রঙকে নানা মাত্রায় শোষণ করে নেয়। যা শোষণ করতে পারে না তা বিকিরণ বা বিচ্ছুরণ করে। এই সাতটি রঙের মধ্যে নীলও একটি রং এবং এই রঙটি সাগরের পানি থেকে সবচেয়ে বেশি পরিমাণে বিকিরিত হয়। তাই সাগরের পানি নীল দেখায় ।
2044 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy